শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ের ৭ দিনের মাথায় দুলাভাইয়ের সঙ্গে নববধূ উধাও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৮:৪২ AM

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের মাত্র সাত দিনের মাথায় নববধূ দুলাভাইয়ের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে এলাকায়। শুধু তাই নয়, পালানোর সময় সঙ্গে নিয়ে গেছেন প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কারও। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দুটি থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটেছে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামে। পালিয়ে যাওয়া দুলাভাইয়ের বাড়িও একই গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো যৌতুক ছাড়াই ভানোর গ্রামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের দিনই দেনমোহরের পুরো অর্থ পরিশোধ করা হয়েছিল। নববধূ ৭ দিন স্বামীর সঙ্গে সংসার করার পর এবং শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েও আসেন।

তবে গত ১৩ জুন, স্বামী ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে যাওয়ার মাত্র ৭ ঘণ্টার মধ্যেই নববধূ গভীর রাতে দুলাভাইয়ের সঙ্গে পালিয়ে যান।

নববধূ তার শ্বশুরবাড়ি থেকে উপহার হিসেবে পাওয়া প্রায় ৩ ভরি স্বর্ণও নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানায় পৃথক জিডি ও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close