শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় নিহত ১
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮:০৫ পিএম

পাবনার ঈশ্বরদীতে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে তার স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরা (১৪) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় পাবনা চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বিল্লাল হোসেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাবার নাম মৃত মতিয়ার রহমান প্রামাণিক। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিল্লাল হোসেন। তারা দাশুড়িয়ার শ্যামপুর এলাকার উদ্দেশ্যে রওনা দিলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মিনি ট্রাক পাবনা চিনিকলের সামনে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয় এবং তার স্ত্রী-সন্তানরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

পাকশী হাইওয়ে থানার ওসি মুশফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক নাইম হোসেনকে আটক ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
এদিকে, দুর্ঘটনার পর এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করেছেন, ঈশ্বরদী-পাবনা মহাসড়কে একের পর এক দুর্ঘটনা ঘটলেও হাইওয়ে পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বেপরোয়া গতির ট্রাক ও বাস চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সচেতন মহল দ্রুত মহাসড়কে কঠোর নজরদারি, স্পিড ব্রেকার স্থাপন ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  মুখোমুখি   সংঘর্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close