মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮:০৫ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু।

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টায় উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত হরলাল পাল (৬৫) উপজেলার একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের মৃত গিরিশ চন্দ্র পালের ছেলে।
 
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে কচু খেতে কচুর লতি তুলতে যান হরলাল। ওই সময় কচু খেতে পড়ে থাকা পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর জোনের ডিজিএম মো.আরব আলী সেক বলেন, “সকাল থেকে পুরো উপজেলায় ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। এতে বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে পড়ে যায়। ওই এলাকাটি একটি অভিযোগ কেন্দ্রের আওতায় থাকলেও বিষয়টি আমাদের কেউ জানায়নি। বৃদ্ধ খেতে কচির লতি তুলতে গিয়ে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে টেকনিক্যাল দল পাঠানো হয়েছে।”

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “বৃদ্ধ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পল্লী বিদ্যুত   বিদ্যুৎস্পৃষ্ট   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close