বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ছাড়িয়েছে ১৩২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:০৯ AM আপডেট: ১৯.০৬.২০২৫ ১০:১২ এএম

ইসরায়েলের চলমান ‘অপারেশন রাইজিং লায়ন’-এ ইরানে এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১ হাজার ৩২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।

বুধবার (১৮ জুন) সংস্থাটি এ তথ্য প্রকাশ করে। আজ বৃহস্পতিবার আলজাজিরা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংস্থাটির তথ্যমতে, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক, এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, হতাহতের তথ্য সংগ্রহে তারা ইরানের স্থানীয় গণমাধ্যম, স্বাস্থ্য খাত এবং সংস্থার নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করেছে।

ইরান সরকার সর্বশেষ যে হিসাব প্রকাশ করেছে, এতে নিহতের সংখ্যা ২২৪ জন এবং আহত ১ হাজার ২৭৭ জন। তবে গত কয়েকদিন ধরে হতাহতের বিষয়ে তারা আর কোনো হালনাগাদ তথ্য প্রকাশ করেনি।

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে চূড়ান্ত সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ট্রাম্প প্রশাসন। তবে এখনো তিনি কোনো চূড়ান্ত নির্দেশ দেননি।’

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য মার্কিন হামলার লক্ষ্য হতে পারে ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা পাহাড়ের গভীরে নির্মিত। এটি ধ্বংস করতে প্রয়োজন সবচেয়ে উন্নত ও শক্তিশালী বোমা।

সূত্র: আলজাজিরা, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close