বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:০২ AM

যশোরে করোনা আক্রান্ত হয়ে ইউসুফ আলী (৪২) নামে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ইউসুফ আলী যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউসুফ আলী গত ১৩ জুন ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ দেখা দিলে পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

মঙ্গলবার রাত ১০ টার দিকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে, এবং রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
একই দিনে আরও একজনের মৃত্যু

আরএমও ডা. টুলু আরও জানান, এর আগে মঙ্গলবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেখ আমির নামে আরও একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

এদিকে, আইসিইউতে বর্তমানে আরও দুজন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন, বলে জানান তিনি।

যশোর অঞ্চলে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি হাসপাতালে করোনা ইউনিটের সক্ষমতা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  করোনা   যশোর   চিকিৎসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close