মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১১:৫৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নতুন আহ্বায়ক ঘোষণা করা হয়েছে। ১৮ জুন (বুধবার ) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক কমিটি আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদিত হলো।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৭তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৯তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিম আল তারিক। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাহিদ হাসান ইমন, কাউসার আলম আরমান, জান্নাতুল ফেরদৌস আনজুম, দেওয়াল আল ফাহাদ, জিয়া উদ্দিন আয়ান, নাজমুল ইসলাম লিমন, শাহরিয়ার ইমন ও জাহিদ হাসান।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহসান লাবিব। যুগ্ম সদস্য সচিব: তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, সাজ্জাদ হোসেন, ফারহানা বিনতে জিগার, ফারিনা গালিব হাসান, রিয়াজুল ইসলাম রিয়াজ, মাশরুফ হোসেন, মো. সজীব চৌধুরী, সাদি মোহাম্মদ সাদি।

মুখ্য সংগঠক: নকিব আল মাহমুদ অর্ণব। সংগঠক: কাজী মেহরাব তুর্য, মো. আবদুল্লাহ আসিফ, আবদুন নূর আল নাহিয়ান, নাবিলা মেহজাবিন, মো. আব্দুর রহমান, মোহাম্মদ সোহাগ, মো. নিহাল মাহমুদ, মো. মিলন হক, মো. সাজ্জাদ, রাফসান মাহমুদ জিসান, মো. আল আমিন, খন্দকার আল ফাহাদ, মোশারফ হোসেন।

মুখপাত্র: নাদিয়া রহমান অন্বেষা। সদস্য: ত্বা-সীন আহমেদ, রিং ইয়া মুরং, তানজিলা তাসনিম (সেতু), জারাফ ওমর, আরাফাত রহমান, সারজিদা আক্তার, রিয়াজুল ইসলাম শাকিল, লামিয়া তাসনীম, ফারুক হাসান সাকিব, মোহাম্মদ আলী চিশতি, মারুফ বিল্লাহ নাঈম, মাসুদুল আনোয়ার নিহাল, আহসানুল মাহবুব জুবায়ের, এনামুল কবির, আশিকুল ইসলাম, মো. ইমরুল কায়েস, মো. মমিনুল ইসলাম শাওন, মো. মোস্তাফিজুর রহমান লিটন, রাব্বী হোসেন বাপ্পী, মো. জুম্মান সিকদার, মো. রিফাত রায়হান, মো. শাহরিয়ার ইকবাল।

এ বিষয়ে সদ্য ঘোষিত সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম বলেন, শুরুতেই আমি নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় প্রতিষ্ঠিত একটি সংগঠন। আমরা সেই ঐতিহাসিক আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যেতে চাই। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি—আমরা সবসময় তাঁদের পাশে আছি এবং থাকব, ইনশাআল্লাহ। ৪৭ থেকে ৭১—বাংলাদেশের সকল যৌক্তিক গণআন্দোলনের চেতনা ও স্পিরিট আমরা সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বহন করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশীশক্তিহীন একটি শিক্ষিত, সচেতন ও গণতান্ত্রিক ছাত্রসমাজ গড়ে তোলা। এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ   জাবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close