বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় গণহত্যা ও ইরানে হামলার বিরুদ্ধে তুর্কি পার্লামেন্টে কড়া নিন্দা প্রস্তাব পাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০:১৪ পিএম

গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ইরানের ওপর সাম্প্রতিক হামলার তীব্র প্রতিবাদে একটি কঠোর নিন্দা প্রস্তাব পাস করেছে তুরস্কের জাতীয় সংসদ। মঙ্গলবার (১৭ জুন) প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রস্তাবে ইসরায়েলের দীর্ঘদিনের দমনমূলক ও আগ্রাসী নীতির তীব্র সমালোচনা করে বলা হয়, “এ ধরনের কর্মকাণ্ড শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে।”

তুর্কি পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ বলেন, “গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছেন। খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য অপেক্ষমাণ শিশু ও বেসামরিক নাগরিকদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের শামিল।”

প্রস্তাবে আরও বলা হয়, ইরানের ওপর সাম্প্রতিক হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং একটি বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি করছে। এটি আন্তর্জাতিক পরমাণু আলোচনার প্রক্রিয়াও হুমকির মুখে ফেলছে।

প্রস্তাবে ইসরায়েলের হামলার ব্যাপ্তি তুলে ধরে বলা হয়, “ইসরায়েল কেবল ফিলিস্তিনেই নয়, বরং সিরিয়া, লেবানন এবং ইয়েমেনেও হামলা চালাচ্ছে। এসব পদক্ষেপ নেতানিয়াহু সরকারের মাধ্যমে গোটা অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার সুপরিকল্পিত কৌশল।”

তুর্কি সংসদ প্রস্তাবে স্পষ্ট জানায়, তারা যুদ্ধ ও নিপীড়নের বিরুদ্ধে এবং শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছে। নেতানিয়াহু ও তার সরকারের সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলাগুলোর কথাও তুলে ধরা হয়, যেগুলো ইসরায়েলি নেতাদের ‘গণহত্যাকারী’ হিসেবে চিহ্নিত করতে পারে।

আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে প্রস্তাবে বলা হয়, “ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয়, কার্যকর ও ন্যায়সঙ্গত অবস্থান নিতে হবে।”

শেষে তুর্কি পার্লামেন্ট জানায়, “আমরা শান্তি, মানবাধিকার ও ন্যায়বিচারের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি টেকসই ও ন্যায়ভিত্তিক সমাধান প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখব।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  প্রতিবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close