বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তিতাসে জায়গা সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০:০০ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তাইরাকান্দি গ্রামের নায়েব আলী সরকারের বাড়িতে। আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত ৫ জনকে কুমিল্লা ও ঢাকায় পাঠান।

আহতরা হলেন—খলিল (৫৫), ফাহাদ (২৫), রেখা (৫৫), ফাহিম (২০), কাউসার (৩৫), ফয়সাল (২৫), বিল্লাল (৩২), আইয়ুব আলী (৭৫), হৃদয় (২২), আক্তার (৪৬), সিয়াম (১৬), রিপন (৪২) ও জাহাঙ্গীর আলম (৪৮)সহ আরও কয়েকজন। তাদের মধ্যে ৩ জনকে ঢাকায় ও ২ জনকে কুমিল্লায় স্থানান্তর করা হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্র জানায়, নায়েব আলী সরকার ও সামসুল হক গংদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছে, যার বিষয়ে আদালতে মামলাও রয়েছে। বুধবার ভূমি কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্তে গেলে তাদের সামনে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

নায়েব আলী অভিযোগ করে বলেন, “আদালতের ১৪৫ ধারা অমান্য করে সামসুল হক গংরা জোরপূর্বক আমার জায়গায় ঘর তুলতে আসে। আমি বাধা দিলে উপজেলা এসিল্যান্ডকে বিষয়টি জানাই। পরে ভূমি কর্মকর্তারা তদন্তে এলে আমরা কাগজপত্র দেখালেও অপর পক্ষ তা দেখাতে না পেরে হামলা চালায়।”

অপর পক্ষের সামসুল হকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে উভয় পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, “সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ



আরও সংবাদ   বিষয়:  জায়গা   বিরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close