শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্র বলাৎকারের অভিযোগ, দুই শিক্ষক আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৫:৪৩ পিএম আপডেট: ১৮.০৬.২০২৫ ৬:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরের আরবপুর দিঘীরপাড়া এলাকার একটি মাসনা মাদ্রাসায় নয় বছরের শিক্ষার্থীকে বলাৎকার করেছে একই মাদ্রাসার আরেক ছাত্র।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১১ টায় এই ঘটনা ঘটে বলে জানা যায়। বলাৎকারের খবর জানাজানি হলে মাদ্রাসা থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছাত্র রকিবুল ইসলাম রনি (২১)। রনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামের রাশেদ মিয়ার ছেলে।

আরও পড়ুন

এদিকে, রনির পক্ষ নেওয়া ও পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে ওই মাদ্রাসার দুই শিক্ষককে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন, যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের আনিসুর রহমানের ছেলে ফয়সাল ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্বঘাট গ্রামের নাজমুল হকের ছেলে কামাল হোসেন।

স্থানীয় ও প্রতিষ্ঠান সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বেলা ১১ টায় ওই মাদ্রাসার নিয়ম অনুসারে একটি রুমে থাকা ১৬ জন ছাত্রের সকলেই ঘুমিয়ে পড়ে। ওই রুমের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকলে ঘুমিয়ে পড়লেও জেগে থাকে রনি। সে বাইরে থেকে এসে ওই ছাত্রকে বলাৎকার করে। পরে রুম থেকে বের হয়ে যায় রনি। বিষয়টি জানাজানি হয়ে গেলে সকল ছাত্রসহ স্থানীয়রা ওই মাদ্রাসা ঘেরাও করে, রনিকে ধরে পুলিশে সোপর্দের চেষ্টা করে। কিন্তু ওই দুই শিক্ষক কৌশলে রনিকে হেফাজতে নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। এক পর্যায় স্থানীয় জনতা ৯৯৯ এ কল করে থানা পুলিশের হাতে তাদেরকে সোপর্দ করে।

আরও পড়ুন

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, “খবর পেয়ে কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থলে হাজির হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। স্থানীয় জনতা ও কর্তৃপক্ষ ওই দুই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। যা তদন্তে প্রমাণ পাওয়া যায়। একপর্যায় তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।” 


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ছাত্র   অভিযোগ   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close