বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘ছিনতাই নাটক’ ফাঁস : নগদের ৫৫ লাখ টাকার ঘটনায় আটক ৭, উদ্ধার ৩২ লাখ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৫:২৪ পিএম আপডেট: ১৮.০৬.২০২৫ ৫:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শুরুতে এটিকে সংঘবদ্ধ ছিনতাই বলা হলেও, তদন্তে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এই ঘটনায় নাটক সাজানোর অভিযোগে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নগদের সংশ্লিষ্ট কয়েকজন, একজন প্রাইভেট গাড়িচালকসহ মোট ৭ জনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বুধবার (১৮ জুন) সকাল ১১টা পর্যন্ত মণিরামপুর ও যশোর শহরের পোস্ট অফিস পাড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৭ জনকে আটক করেছে ডিবি।

নগদ কোম্পানির শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯ টায় আমার ব্যবহৃত প্রাইভেটকার কুয়াদা জামতলা মোড়ে পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে এবং ৫৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

উল্লেখ্য, একইদিন মঙ্গলবারে (১৭ জুন) রাত ৯টায় সন্দেহভাজন চারজনকে ডিবি হেফাজতে নেয়। এরপর ঘটনাটির গভীরে তদন্ত শুরু করে তারা। এবং আজ গোয়েন্দা বিভাগ তাদের সারাদিনের তদন্তে ভিন্ন তথ্য সংগ্রহ করে। 

যশোর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁইয়া বলেন, “এ পর্যন্ত ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।”

তিনি আরো বলেন, “বাকি টাকার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত একটি নাটক ছিল। পরিচিত কয়েকজনকে হেলমেট পরিয়ে ছিনতাইয়ের দৃশ্য সাজানো হয় বলে সন্দেহ করছে পুলিশ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  আটক   উদ্ধার   ছিনতাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close