বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জ্বরে কাবু এমবাপ্পে, অনিশ্চিত রিয়ালের মাঠে নামা
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:০২ পিএম আপডেট: ১৮.০৬.২০২৫ ৬:১২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ রাতটা হতে পারে রোমাঞ্চের, আর অনিশ্চয়তার! ক্লাব বিশ্বকাপে আজ মাঠে নামবে ফুটবল দুনিয়ার দুই মহারথী- রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি!

বাংলাদেশ সময় আজ বুধবার (১৮ জুন) রাতে প্রথমে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। উইদাদের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। এরপর রাত ১টায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে আল হিলালের। 

উল্লেখ্য, আজ শুরুর আগেই বড় ধাক্কা! জ্বরে ভুগছেন কিলিয়ান এমবাপ্পে, মাঠে নামা অনিশ্চিত। আর কোচ হিসেবে প্রথম ম্যাচেই চাপে জাভি আলানসো!


এই ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদের ডাগআউটে অভিষেক হচ্ছে ক্লাবের সাবেক কিংবদন্তি, এখনকার কোচ জাভি আলানসোর। তবে তার সামনে চ্যালেঞ্জ-দলের একমাত্র প্রধান ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে জ্বরে আক্রান্ত। সকালে জেগে উঠে অসুস্থতা টের পান এমবাপ্পে, অনুশীলনেও ছিলেন না। ভক্তদের দুশ্চিন্তা বাড়াচ্ছে একটাই প্রশ্ন-‘খেলবেন তো এমবাপ্পে?’ 

কোচ জাভি আলানসো বলেছেন, ‘‘শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব, হয়তো খেলবে এন্ড্রিক!’’

রিয়ালের প্রতিপক্ষ আল হিলাল গত মৌসুমে সৌদি লিগে দ্বিতীয় হয়েছিল। তার আগের মৌসুমে চ্যাম্পিয়ন। ২০২২ সালে ক্লাব বিশ্বকাপ ফাইনালে এই দলটিকে হারিয়েই শিরোপা জিতেছিল লস ব্লাঙ্কোস।

আল হিলালের কোচ সিমোন ইনজাগি বলেন, “রিয়াল অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ, কিন্তু তাদের দুর্বলতা আমরা জানি। আমরা সেরাটা দিতে প্রস্তুত।’’ 

অন্যদিকে, ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবার প্রিমিয়ার লিগ শেষ করেছে শিরোপাবিহীন অবস্থানে। তৃতীয় হয়ে লিগ শেষ করে পেপ গার্দিওলার দল। তাই নতুন মৌসুম শুরুর আগে এই ক্লাব বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা খুঁজছে সিটির স্কাই ব্লু বাহিনী। 

দুটি ম্যাচই আজ রাতে ফুটবলপ্রেমীদের জন্য উপভোগ্য হতে চলেছে। এমবাপ্পে কি খেলবেন? সিটি ফিরে পাবে কি আত্মবিশ্বাস? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ রাতেই মাঠে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  এমবাপ্পে   রিয়াল   অনিশ্চিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close