বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার দুপুরে নগর ভবনের টানা গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ইশরাক।

এর আগে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে ইশরাক বলেন, আন্দোলনের মধ্যে নাগরিকদের জরুরি সেবা দিয়ে এলেও তা বন্ধের চেষ্টা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা।  তারা আমাদের মানুষ বলে মনে করছে না। বর্তমান সরকারের সবার দাবি কানে পৌঁছায়। কিন্তু আমাদের দাবি তাদের কানে পৌঁছায় না। 

তিনি বলেন, সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের রাজপথের আন্দোলন থেকে সরিয়েছে। জনগণের ভোগান্তি কথা চিন্তা করে আমরাও রাজপথ থেকে সরে এসেছিলাম। তারা আবার আমাদের আন্দোলনকে নস্যাৎ করে যড়যন্ত্র করছে। মিথ্যা কথা ছড়িয়ে জনগণের কাছে আমাদের হেয় করতে চেষ্টা করছে। কিন্তু আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবন ছাড়বে না। নগর ভবনে অবস্থান কর্মসূচি চলছে, চলবে।

এসময় আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান ইশরাক। 

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মশক নিধন   কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close