প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪:১৪ পিএম আপডেট: ১৮.০৬.২০২৫ ৪:৩২ PM

মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবির
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবির বলেন, “৫ই আগস্টের পূর্বে নির্বাচন অফিসে সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হলেও বর্তমানে সারা বাংলাদেশের জেলা-উপজেলা নির্বাচন অফিস থেকে হয়রানি মুক্ত সেবা পাচ্ছেন সেবাপ্রার্থীরা।”
আজ বুধবার (১৮ জুন) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, “বর্তমানে দুই একটি অফিসে সেবা দানে একটু সমস্যা থাকলেও অতীতের চেয়ে এখন অনেক ভালো অবস্থানে আছে। এটাকে একটা আদর্শ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তবে এখনো কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে, এই ঘাটতিগুলো যাতে দুর করা যায়, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। অচিরেই এই সমস্যার সমাধান হবে বলে আমি আশা করি।”
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, জেলা নির্বাচন অফিসার মো. ফরিদ আহমেদ ও উপজেলা নির্বাচন অফিসার নীহার রায়।