বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গিলক্রিস্টকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড মুশফিকের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৩:৪৭ পিএম আপডেট: ১৮.০৬.২০২৫ ৬:০৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন মুশফিকুর রহিম।

আজ বুধবার (১৮ জুন) মুশফিক সম্মিলিত রানসংখ্যায় ছাড়িয়ে গেছেন গিলক্রিস্টকে। অজি কিংবদন্তি গিলক্রিস্ট তার আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটেই খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। সব মিলিয়ে রান করেছেন ১৫৪৬১। আর তা করেই বিশ্বরেকর্ডটা নিজের করে রেখেছিলেন তিনি।

আরও পড়ুন

দু’জনের এই রান ব্যাটিংয়ের কারণে বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখায়নি। গিলক্রিস্ট আর মুশফিকের চরিত্রের কারণে এই রান বিশাল কিছু বনে গেছে। পুরো ক্যারিয়ারে একটাও বল করেননি দু’জনের কেউই। কখনো বোলিং না করা ব্যাটারদের ভেতর সবচেয়ে বেশি রানের রেকর্ডটা এতদিন ছিল গিলক্রিস্টের। আজ সকালের সেশনে যা নিজের করে নেন মুশফিক। 

গল টেস্টে বাংলাদেশ ইনিংসের ৯৯তম ওভারে আসিথা ফার্নান্দোকে স্কয়ার কাট করে তুলে নেন একটা রান। নেলসন নাম্বার ভেঙে তার রান গিয়ে পৌঁছায় ১১২-তে। তাতেই গিলক্রিস্ট পেছনে পড়ে যান। মুশফিকের সম্মিলিত ক্যারিয়ার রান গিয়ে দাঁড়ায় ১৫৪৬২-তে। 

আরও পড়ুন


ছয়ে নেমে মুশফিককে সঙ্গ দিয়ে দলের সংগ্রহ বাড়াচ্ছেন লিটন দাস। ইতোমধ্যে তাদের জুটিতে শতক পার হয়েছে। মুশফিক ১৫৯ রান ও লিটন ৬১ রানে অপরাজিত আছেন।

উল্লেখ্য, ক্রিকেটের সৌন্দর্য বোধহয় এখানেই প্রতিয়মান, রাজদের খেলা বলেই কি এই ছাড়িয়ে যাওয়া! নাকি এভাবেই ছাড়িয়ে যাবার জন্যই এটির উত্থান রাজাদের হাতে?


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  গিলক্রিস্ট   বিশ্বরেকর্ড   মুশফিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close