শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৩:৪৪ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি মাছের খামারের পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ২০ ঘণ্টা পর বুধবার (১৮ জুন) সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, তাতিহাটি ইউনিয়নের মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) ও স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা দুজনেই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২ টার পর থেকে শিশু দুইজনকে খুঁজে পাচ্ছিল না তাদের পরিবার। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না মেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) তাদের ছবি প্রকাশ করে সাহায্য চাওয়া হয়।

এরপর বুধবার সকাল ৭টার দিকে স্থানীয়রা বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস্য খামারের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলে, শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, এটি নিছক ডুবে মারা যাওয়ার ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যা। তাদের ভাষ্যমতে, নিহত দুই শিশুর বাড়ি ঘটনাস্থল থেকে অনেক দূরে এবং ওই পুকুরে মাসখানেক আগেও এক ব্যক্তি রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন, যেটি পরে ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’

শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নিখোঁজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close