বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
খুবিতে আইকিউএসি আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ২:২৯ পিএম আপডেট: ১৮.০৬.২০২৫ ৪:২৫ PM

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অ্যাক্রেডিটেশন অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ও বিদ্যমান প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এই প্রক্রিয়ার অগ্রগতি মনিটরিং করার জন্য একটি সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে, যার মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য সহজে ও দ্রুত জানা যাবে। এক্ষেত্রে শিক্ষকগণকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আজ ১৭ জুন (মঙ্গলবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন: বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ৪: কারিকুলাম’ শীর্ষক কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তৃতাকালে তিনি এসব বলেন।

কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। তারা অ্যাক্রেডিটেশনের বিভিন্ন ধাপ, কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন। এছাড়াও বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ৪: কারিকুলাম সম্পর্কে বিশদ আলোচনা করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ডার্ড ৪: কারিকুলাম’ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর ও দলীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বাস্তবায়ন কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  খুবিতে   আইকিউএসি   আয়োজিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close