মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সীমান্তে পতাকা বৈঠক, বাংলাদেশি কিশোরকে ফেরত বিএসএফের
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ২:৩১ পিএম
ফেরত আসা কিশোর আল আমিন হোসেন (১৬)

ফেরত আসা কিশোর আল আমিন হোসেন (১৬)

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশি এক কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টায় সীমান্তের ২৮৫ নং পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত দেওয়া হয়। ফেরত আসা কিশোর আল আমিন হোসেন (১৬) হবিগঞ্জ জেলার সদর থানার কালিগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। হিলিসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বিষয়টি প্রেস রিলিজ এর মাধ্যমে নিশ্চিত করেছেন।

বিজিবি সুত্রে জানা গেছে, চলতি মাসের ১৫ই জুন সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই কিশোর। এরপর গতকাল ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে ভারত-হিলি সীমান্ত দিয়ে আবারো বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এসময় সীমান্তের পিলার ২৮৫/৫ এস হতে আনুমানিক ২০ গজ ভারত অভ্যন্তরে দক্ষিণপাড়া হিলি নামক স্থান থেকে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।

এরপর, রাত ১০ টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা আটককৃত বাংলাদেশী নাগরিকে বিজিবির হাতে হস্তান্তর করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   বৈঠক   বিএসএফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close