প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১:৫৫ পিএম

লক্ষ্মীপুরে ৫১ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও একটি ওজন পরিমাপক যন্ত্রসহ ১০ মামলার আসামি এবং মাদক ব্যবসায়ী আব্দুল করিম (৪৮) কে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরের চরপাতা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটকৃত মাদক ব্যবসায়ী রায়পুর থানার ৮-নং ওয়ার্ডের চরপাতা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আটকৃত আব্দুল করিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে ১০ টি বিভিন্ন মামলা রয়েছে। রায়পুর থানার বিশেষ একটি অভিযানিক টিম দক্ষতার সাথে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। এই সময় তার কাছ থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াদিন। দেশকে মাদক মুক্ত করতে আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম