বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আবারও ২০ জনকে পুশ ইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১১:৫০ AM আপডেট: ১৮.০৬.২০২৫ ১:১৫ PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে আবারও ১০ শিশুসহ ২০ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১৮ জুন) ভোরে ভারী বৃষ্টির মধ্যে এই ঘটনা ঘটে। ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্প থেকে এসব বাংলাদেশিকে সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক পিলার অতিক্রম করে পাঠানো হয়।
আরও পড়ুন

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টি নিশ্চিত করে জানান, পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ৭ জন নারী এবং ১০ জন শিশু। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, প্রায় ১০ বছর আগে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে হরিয়ানার একটি ইটভাটায় কাজ করতেন। সেখান থেকে সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের মাধ্যমে সীমান্ত দিয়ে ফেরত পাঠায়।

ঘটনার পরপরই বিজিবির একটি টহল দল তাদের উদ্ধার করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় এবং প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করে। যাচাই-বাছাই শেষে শিবগঞ্জ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি অধিনায়ক।

আরও পড়ুন


প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে মাঝে মাঝেই ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এভাবে পুশ ইন ঘটনার অভিযোগ উঠছে, যা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চেতনার পরিপন্থী বলে মনে করছেন সীমান্ত বিশেষজ্ঞরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সীমান্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close