শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:৩৬ পিএম আপডেট: ১৭.০৬.২০২৫ ৯:৫৮ PM
পাবনা সদরের টেবুনিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পাবনা সদরের টেবুনিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পাবনা জেলা প্রশাসন ও সড়ক জনপদ বিভাগের যৌথ উদ্যোগে পাবনা সদরের টেবুনিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

আজ মঙ্গলবার (১৭ জুন) সড়ক ও জনপদ বিভাগের নিজস্ব যায়গায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার ফলে বেদখল হয়ে যাচ্ছে সরকারি জায়গা। অনেকে রিতিমত স্থায়ী ইমারত নির্মান করে ব্যবসা করে আসছেন। শুধু তাই নয়, অনেকে সরকারি জায়গা দখল করে ভাড়া দেওয়ার পাশাপাশি অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছেন।

প্রসঙ্গত, এই সরকারি রাস্তার অনেকটা জায়গা দখল ও সাপ্তাহিক দুইদিন হাটবার হওয়ার কারণে রাস্তা অনেকটা দখল হয়ে গিয়েছে। এরফলে যানবাহন যাতায়াত ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। এ বিষয়টা সামনে রেখে ও সরকারি জায়গা দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সড়ক জনপদ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

আজকের এ অভিযানের নেতৃত্বে ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম। তিনি বলেন, “সরকারি জায়গা দখল করে কোন স্থাপনা করার সুযোগ নেই। এ অভিযান ঈদ উল আজহার আগে করার কথা ছিলো কিন্তু ব্যবসায়ীদের অনুরোধে ঈদের পর (১০ জুন) করার কথা ছিলো। আমাদের এই অভিযানের পূর্বে লিখিতভাবে এবং দুইদিন মাইকিং করে জানানো হয়। এখন আমরা প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করলাম পরবর্তীতে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী জেল জরিমানা করা হবে।”

পাবনা সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রৌকশলী মো. সাদিকুর রহমান বলেন, “আপনারা জানেন সরকারি জায়গা ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে কিন্তু আমরা দীর্ঘদিন লক্ষ্য করছি কোন নিয়মনীতি তোয়াক্কা না করে একদল লোক অবৈধভাবে তাদের লোকজন সহ সড়ক বিভাগের জায়গা একপ্রকার জোর পূর্বক দখল করে রাখেন এবং অবৈধ ভোগদখল করছেন। সরকারি জায়গা দখলমুক্ত করতে আমরা জেলা প্রশাসন বরাবর আবেদন করি এবং সে অনুযায়ী আজকের এ অভিযান। আমাদের এই অভিযান পুরো পাবনার বিভিন্ন স্থানে চলমান থাকবে। সরকাটি জায়গা দখলে রাখার সুযোগ নেই। সকাল নয়টা থেকে প্রায় চারঘন্টাব্যপী অভিযানে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।”

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী পাবনায় অবস্থিত টিম, পাবনা জেলা পুলিশ, আনসার ব্যাটেলিয়ান, ফ্যায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। এছাড়াও গ্রাম পুলিশসহ জেলা প্রশাসন ও সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পাবনা   স্থাপনা   উচ্ছেদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close