শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিতাসে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আ'লীগ নেতা গ্রেপ্তার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:৪১ পিএম

কুমিল্লার তিতাসে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় মো: শহিদুল্লাহ (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।  মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া শহিদুল্লাহ উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের ঘোষকান্দি গ্রামের মৃত হাজী নুর মিয়ার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের ৫ আগস্ট গৌরিপুর টু হোমনা সড়কের তিতাস উপজেলার অংশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন করে।  ওই আন্দোলনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার ওপর বিস্ফোরক নিক্ষেপ এবং হামলা করার অভিযোগে দায়ের করা মামলায় শহিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, ‘আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  তিতাস   বিস্ফোর   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close