প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:৫১ পিএম

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিম (৪৫) হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আটক হওয়ার সংবাদ পাওয়া গেছে।
তিনি সম্প্রতি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে আসেন। হাইকোর্টের ডিরেকশন অনুযায়ী ৮ সপ্তাহ পর নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশনা অনুযায়ী আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি আটক হন।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে, জেষ্ঠ্য বিচারক মাহবুর রহমান তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইনিস্পেক্টর সাদেকুর রহমান।
সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিম দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র।
গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে নিহত ছাব্বির হত্যা মামলায় মেয়র শামিম এজহারভুক্ত আসামি ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর