বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতে মডেলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, প্রেমিক আটক
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:৫৩ AM

মিউজিক ভিডিওর শুটিংয়ের কথা বলে বাড়ি ছেড়েছিলেন মডেল ও হোটেলকর্মী শীতল চৌধুরী, যিনি ‘সিমি চৌধুরী’ নামেও পরিচিত। কিন্তু দুই দিন পরই হরিয়ানা রাজ্যের সোনিপাত জেলার একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে তার ক্ষতবিক্ষত লাশ।

গতকাল সোমবার (১৬ জুন) খারখোদা এলাকায় একটি খাল থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। গলায় ধারালো অস্ত্রের কোপ ও শরীরজুড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের সদস্যরা তার শরীরের উল্কিচিত্র দেখে লাশটি শনাক্ত করেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শীতলের কথিত প্রেমিক সুনীলকে আটক করেছে পুলিশ। শীতলের পরিবার জানিয়েছে, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় শীতলকে নিয়মিত হুমকি দিতেন ও শারীরিক নির্যাতন করতেন সুনীল।

নিহতের বোন নেহা জানান, শনিবার (১৪ জুন) রাতে শীতল ভিডিও কলে জানিয়েছিলেন, তিনি আহার গ্রামে একটি অ্যালবামের শুটিংয়ে গেছেন। সেসময় প্রেমিক সুনীল সেখানে গিয়ে তাকে মারধর করছিল এবং জোর করে নিয়ে যেতে চাইছিল। কথার মাঝেই কল কেটে যায়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

সোনিপাতের সহকারী পুলিশ কমিশনার (এসি) অজিত সিং জানান, শনিবারই শীতলের নিখোঁজ ডায়েরি করা হয় পানিপথ জেলার উরলানা কালান পুলিশ পোস্টে। সোমবার খারখোদা এলাকা থেকে উদ্ধার হওয়া লাশের গঠন ও চিহ্ন দেখে সেটি শীতলের বলে শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, রোববার (১৫ জুন) সকালে পানিপথ জেলার একটি খালের পাশে পরিত্যক্ত অবস্থায় সুনীলের গাড়ি পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তদন্তকারীদের ধারণা, শীতলকে খুন করে দেহ খালে ফেলে দেওয়া হয়। এ বিষয়ে সুনীলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, ছয় মাস আগে হোটেলে কাজ করার সময় শীতলের সঙ্গে পরিচয় হয় সুনীলের। পরে জানা যায়, সুনীল বিবাহিত ও তার দুই সন্তান রয়েছে। এরপর শীতল ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে সুনীল তাকে হুমকি দিতে থাকে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিনোদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close