বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি মিসাইলের আঘাত, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১০:২২ AM

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের হাইফায় অবস্থিত বাজান তেল শোধনাগার। এ হামলায় রিফাইনারিটির একটি পাওয়ার স্টেশন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, যার ফলে পুরো কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন কর্মী।

ইসরায়েলের এই তেল শোধনাগার প্রতিষ্ঠান বাজান গ্রুপ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের একটি বিদ্যুৎ ও স্টিম উৎপাদনকারী পাওয়ার স্টেশন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটির সব রিফাইনারি স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই হামলার ফলে পাওয়ার স্টেশনটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিদ্যুৎ ও স্টিম উৎপাদন সম্ভব হচ্ছে না, যা রিফাইনারি পরিচালনায় অত্যাবশ্যকীয়।

বাজান গ্রুপের পক্ষ থেকে আরো বলা হয়, ‘এই হামলার কারণে শুধু প্রাতিষ্ঠানিক ক্ষয়ক্ষতিই নয়, বরং আমরা মূল্যবান প্রাণ হারিয়েছি। এটি আমাদের জন্য গভীর শোকের সময়।’

তারা জানিয়েছে, ইসরায়েল ইলেকট্রিক কম্পানির সঙ্গে সমন্বয় করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা চালাচ্ছে।

হাইফা উপসাগরে অবস্থিত এই তেল শোধনাগার ঘিরে বহুদিন ধরেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল। এর আশপাশে বড় তেল ট্যাংক, দূষণ এবং পরিবেশগত ঝুঁকির কারণে পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরেই এই রিফাইনারি সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

ইসরায়েল সরকার ২০২২ সালে ঘোষণা দেয়, ২০৩০ সালের মধ্যে বাজান রিফাইনারি হাইফা থেকে সরিয়ে নেওয়া হবে। চলতি বছরই ট্যাংক সরানোর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এলো এই ধ্বংসাত্মক হামলা।

এই হামলার পর নতুন করে নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় ও আন্তর্জাতিক মহলে। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই এমন একটি হামলা সংঘটিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সূত্র : রয়টার্স, টাইমস অব ইসরায়েল

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close