শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হাতেনাতে ৭ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ      ● মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে জল্পনা, যা জানালেন ইরানি কূটনীতিক      ● যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত শান্তিচুক্তি চায় রাশিয়া: পুতিন      ● সালমানকে নিশানা করার পরিকল্পনা, পরে টাইগারের গাড়িতে গুলি!      ● পরিবারকে সময় দিতে না পারার আক্ষেপে কাঁদলেন আমির খান      ● আগাম সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন টাঙ্গাইলের কৃষকদের      ● নাস্তায় মিষ্টি আলু খাওয়ার যত উপকারিতা      ● এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত গেল হকি দল      ● ২০২৭ সালের গ্রীষ্মে নতুন স্টেডিয়ামে খেলবে নিউইয়র্ক সিটি এফসি      ● ইউরোপে গ্রীষ্মের তাপপ্রবাহে ৫০ হাজারের বেশি মৃত্যু      ● ভালুকায় সাপের কামড়ে নারীর মৃত্যু       ● বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      
তাবরিজ শহরে এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:৫২ AM
তাবরিজ শহরে এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

তাবরিজ শহরে এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরান দাবি করেছে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী পশ্চিম ইরানের তাবরিজ শহরে একটি ইসরাইলি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নুর নিউজের বরাতে জানা যায়, এই বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই দাবি সম্পর্কে কোনো তথ্য দেয়নি। এর আগে ইসরাইল ইরানের এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল।

এদিকে, ইরান ইসরাইলে নবম দফায় হামলা শুরু করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের এক মুখপাত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই হামলা ভোর পর্যন্ত চলবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইসরাইলের হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দেশের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত (সাইরেন) বেজে উঠেছে। নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।

নতুন হামলা সম্পর্কে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র জানিয়েছেন, ‘অপারেশন ট্রু প্রমিস-৩’- এর নবম ধাপের হামলা কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন। তিনি বলেছেন, আমরা ইহুদিবাদীদের শান্তি ও স্থিতিশীলতায় থাকতে দেব না।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close