বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরাইলের আকাশে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ, বাজছে বিমান হামলার সাইরেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:৪৫ AM

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সোমবার (১৬ জুন) ইরান ইসরাইলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং মধ্য ইসরাইলে বিমান হামলার সাইরেন বাজছে।

এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরাইলি সেনাবাহিনী কাজ করছে বলে জানানোর পর রয়টার্স সংবাদ সংস্থা বলছে, তেল আবিবের আকাশে বিস্ফোরণের শোনা যাচ্ছে।

অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরাইলে বিমান হামলার সাইরেন বাজছে। এর আগে ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভুপাতিত করার খবর দিয়েছিল দখলদার বাহিনী। পাশাপাশি ইরানের হামলায় কোন হতাহত হয়নি বলেও দাবি করে তেল আবিব।

সোমবার এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই সংঘাত তাৎক্ষণিকভাবে থামানোর আহ্বান জানান।

ইরানের কীর্তিমান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতারাও সোমবার এক যৌথ বিবৃতিতে তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান যুদ্ধবিরোধী সংঘাত অবসানের জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন।

এদিকে চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তান তার প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত পয়েন্ট একপ্রকার বন্ধ ঘোষণা করেছে। পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তা সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরান ও ইসরাইলের পালটাপালটি হামলার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ।

জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সকালে দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিমদিকে যাত্রা করেছে মার্কিন এই রণতরি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close