বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, কারাগারে শ্রমিকদলের ৩ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:৩২ AM

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে “ভুয়া ভুয়া” স্লোগানে বিক্ষোভের ঘটনায় তিনজন শ্রমিকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোমবার (১৬ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলা শ্রমিকদলের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন দুলু, শ্রমিকদলের কর্মী ফারুক মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ জুন) জাফলংয়ে সরকারের দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় একজন এজহারনামীয় আসামি ও দুজন ভিডিও ফুটেছে শনাক্তকৃত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে জাফলং জিরো পয়েন্ট এলাকা ও সিলেট নগরীর বন্দর বাজারের হোটেল মজলিসের ৪০৬ নম্বর রুমে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘জাফলংয়ে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে দুই উপদেষ্টার গাড়ি অবৈধভাবে গতিরোধ করা, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলার অভিযোগের মামলায় তিন শ্রমিকদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাদেরকের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও মোহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে বিক্ষোভ করার অভিযোগ ওঠে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে সড়ক অবরোধ, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে। মামলায় বহিষ্কৃত গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রোববার (১৫ জুন) রাত ১১টায় মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ। 

থানা সূত্রে জানা গেছে, মামলায় প্রধান আসামি করা হয়েছে গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, দ্বিতীয় আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এ ছাড়া মামলায় আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহিদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ৩-নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close