বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুদ্ধের কারণে ইরানে আটকা পড়েছেন ইন্টার মিলানের ফরোয়ার্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১২:০৩ পিএম

আসন্ন ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের হয়ে মাঠে নামা হচ্ছে না ইরানি ফুটবল তারকা মেহদি তারেমির। চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে নিজ দেশেই আটকা পড়েছেন তিনি।

গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বে উত্তর কোরিয়ার বিপক্ষে ইরানের হয়ে একটি গোল করেন এই তারকা। এরপর লস অ্যাঞ্জেলসে ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের স্কোয়াডে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু তা আর হচ্ছে না। ইরান- ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ হয়ে গেছে ইরানের সব আন্তর্জাতিক বিমানবন্দর। ফলে নির্ধারিত ফ্লাইটে ইন্টার মিলানের স্কোয়াডে যোগ দেওয়া হচ্ছেনা তার।

ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে পুরো ক্লাব বিশ্বকাপেই খেলা হতে পারে না তারেমির। ফলে দলের গুরুত্বপূর্ণ এক ফুটবলারের অনুপস্থিতি নিয়ে চিন্তিত ইন্টার মিলান।

ইরানের রাজধানী তেহরানের আজাদি স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামেন মেহদি তারেমি। ৩-০ গোলের জয়ের সেই ম্যাচে একটি গোল করে নিজেকে সেরা হিসেবে পরিচয় করিয়েছেন তিনি।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯৪ ম্যাচে করেছেন ৫৫ গোল, যা তাকে ইরানের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিয়ে গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালে পোর্তো ছেড়ে তিন বছরের চুক্তিতে ইন্টার মিলানে যোগ দেন তারেমি। তবে বেশির ভাগ ম্যাচেই মাঠে নামেন বদলি খেলোয়ার হিসেবে। সদ্যসমাপ্ত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩টি ম্যাচ খেলে ৩টি গোল করার গৌরব অর্জন করেন তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইন্টার মিলানের ফরোয়ার্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close