শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৯:২৪ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ৯:২৫ PM

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণির দুই শিক্ষার্থীকে ধারালো ছুরির ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

রবিবার (১৫ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়া বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশের পানের বরজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আলাদা দুইটি মামলার প্রস্তুতি চলছে। 

ভুক্তভোগী পরিবারের মাধ্যমে জানা যায়, ভুক্তভোগী দুই শিক্ষার্থী প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলো। ঘটনাস্থলে পৌছালে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের উজ্জলের ছেলে শিহাব (২০) ও জেহের আলীর ছেলে হাসমত (২১) তাদের ধারালো ছুরির ভয় দেখিয়ে পানের বরজের ভেতর নিয়ে যায়। সেখানে অভিযুক্তরা ভুক্তভোগী দুই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে তারা বাড়ি ফিরে পরিবারকে বিস্তারিত জানায়।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বলেন, 'আমার মেয়ের সাথে এমন অন্যায়ের বিচার চাইতে থানায় এসেছি। আমি ওদের বিরুদ্ধে মামলা করবো।'

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী দুই শিক্ষার্থী পরিবারের সাথে থানায় এসেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

একটি বিশ্বস্ত সূত্র মতে, উপজেলার মাছপাড়া বাসস্ট্যান্ডে এলাকা থেকে অভিযুক্ত দুই যুবকের মধ্যে এক জনকে আটক করেছে পুলিশ। অপর যুবককে আটক করতে অভিযান চালাচ্ছে। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close