শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঝর্ণার গোসলে নেমে পর্যটকের মৃত্যু
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৯:১১ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ৯:৩৪ PM
রূপসী ঝর্ণায় নিহত আসিফ উদ্দিন

রূপসী ঝর্ণায় নিহত আসিফ উদ্দিন

মীরসরাইয়ের রূপসী ঝর্ণার কূপে গোসলে নেমে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৫ জুন) দুপুর ১২টায় উপজেলার বড়দারোগা হাটের রূপসী ঝর্ণায় এ ঘটনা ঘটে। নিহত আসিফ উদ্দিন (২৪) চট্টগ্রাম সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার সরওয়ার কামাল প্রকাশ গোলাপের ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের বন্ধু মেহেদী হাসান বলেন, “সাড়ে ১১ টায় ৫ বন্ধু মিলে ঘুরতে আসি। ঝর্ণায় প্রবেশের পর সবাই ঝর্ণায় গোসল করছিলাম। কিন্তু হঠাৎ আসিফকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। অনেক্ষণ খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।”

নিহতের বন্ধু রাকিব জানান, সকালে ৫ বন্ধু চট্টগ্রাম থেকে ঘুরতে আসেন রূপসী ঝর্ণায়। গোসল করার সময় ঝর্ণার কূপে পড়ে আসিফ নিখোঁজ হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিখোঁজ আসিফের মরদেহ উদ্ধার করে।

মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধারকারী টিম লিডার শাহলঙ্গ মারমা বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানানো হয় ঝর্ণায় পর্যটক নিখোঁজ হয়েছে। দুপুর ১টার দিকে স্থানীয়দের এবং ডুবুরি টিমের সহায়তায় তার মরদেহ উদ্ধার করি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন, “মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পর্যটক   ঝর্ণা   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close