সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      
বাসচাপায় সেনা সার্জেন্ট নিহত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৯:২৩ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ১০:১৯ PM
ঘাতক বাসটিতে বিক্ষুদ্ধ জনতার অগ্নিসংযোগ

ঘাতক বাসটিতে বিক্ষুদ্ধ জনতার অগ্নিসংযোগ

শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ঢাকা-শেরপুর মহাসড়কের হাওড়া বাশতলা এলাকায় বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সাজেন্ট নিহত হয়েছেন।

আজ রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকাগামী একটি যাত্রীবাহী ‘সাম্মী ডিলাক্স’ নামের বাসেরচাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মজনু মিয়া (৫৫) নিহত হয়েছেন। নিহত মজনু মিয়া এক কন্যা ও দুই ছেলে সন্তানের জনক এবং সদর উপজেলার হাওড়া গ্রামের জনৈক সফর উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার হাওড়া গ্রামের বাসিন্দা মজনু মিয়া বাংলাদেশ সেনা বাহিনীর ২৪ ফিল্ড আর্টিলারিতে সার্জেন্ট হিসেবে রংপুর সেনানীবাসে কর্মরত থাকাবস্থায় সে বিগত ২১-১০-২০২২ সালে অবসর গ্রহণ করে গ্রামের বাড়িতে চলে আসেন। আজ সকালে সে ভাতশালা পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল দিতে যায়। বিদ্যুৎ বিল দিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় হাওড়া বাশতলা এলাকায় পৌঁছামাত্র ঢাকাগামী ওই যাত্রীবাহী বাসটি পিছন থেকে তার মোটর সাইকেলটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় উত্তেজিত ও বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করে এতে বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।  

এরপর শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও সেনা সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় ঢাকা-শেরপুর মহাসড়কে প্রায় ৫ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। 

 শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, “পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাস   নিহত   সেনাবাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close