প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:৩৮ পিএম

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক
এবার যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে তাকে তলব করা হয়।
আগামী ২২ জুন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা যায়।
তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্নের কাছ থেকে ফ্ল্যাট (নং বি/২০১, বাড়ি নং ৫৩ ও ৫বি [পুরাতন], বর্তমানে ১১৫, ১১বি [নতুন], রোড নং ৭১, গুলশান, ঢাকা-১২১২) দখলে নেন তিনি। পরে সেটি রেজিস্ট্রির মাধ্যমে খতিয়ানভুক্ত করে নেন বা করাতে সহায়তা করেন।
এমন অভিযোগে তাকে তলব করা হয়েছে বলে জানা যায় সূত্রের মাধ্যমে।