সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:৩৬ পিএম

সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর জন্য নতুন করে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই নির্দেশনা জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিস চলাকালে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। এ ছাড়া সংক্রমণ এড়াতে দাপ্তরিক সভাগুলো স্বশরীরে আয়োজনের পরিবর্তে অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়ছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজনে আসা সেবাগ্রহীতাদের জন্যও নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে, অফিসের বাইরে একসঙ্গে তিনজনের বেশি ব্যক্তির অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে অপ্রয়োজনীয় জনসমাগম এড়ানো এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখাই মূল উদ্দেশ্য।
কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর মধ্যে করোনার কোনো উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক কভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। এর ফলাফল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্য সতর্কতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close