বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য, মেডিকেল অফিসারকে গণধোলাই
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:২৪ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ৭:৫৮ PM
গণপিটুনীর শিকার (অব.) ডা. আহম্মদ আলী

গণপিটুনীর শিকার (অব.) ডা. আহম্মদ আলী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবী করিম (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে স্থানীয় জনতা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটুনী দিয়েছে।

আজ রবিবার (১৫ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ফুটবল মাঠের নিকট (অব.) ডা. আহম্মদ আলীর উপর এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওই চিকিৎসককে উদ্ধার করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, নবাবপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার (অব.) ডা. আহম্মদ আলী আজ সকালে বেরুলী বাজারে চায়ের দোকানে নবী করিম (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয়।পরে তার গলায় জুতার মালা দেওয়া হয়। 

বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নেতা খোন্দকার মনির আজম মুন্নু বলেন, “নবী (সা.) কে নিয়ে সকালে একটি চায়ের দোকানে ডা. আহম্মদ আলী কটূক্তি করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে এলোপাথারি মারধর করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও আমাদের নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চুসহ আমাদের সহায়তায় সেনাবাহিনী তাকে এবং তার ছেলেকে রাজবাড়ীতে নিয়ে যায়।”

বালিয়াকান্দি থানার অফিসার মো. জামাল উদ্দিন বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জনরোষের হাত থেকে রক্ষা করতে তাকে এবং তার ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নবী   অবমানননা   গণধোলাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close