বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ড্র দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু মেসির মায়ামির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১২:৩৩ পিএম

রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় হার্ড রক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয় লিওনেল মেসির ইন্টার মিয়ামি ও মিশরের ক্লাব আল আহলি। রোমাঞ্চকর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে দুই দলের গোলরক্ষকই অসাধারণ সব সেভ করে ম্যাচের ফল নির্ধারণে বড় বাধা হয়ে দাঁড়ান।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার অনেক বড় সুযোগ ছিল আল আহলির জন্য। কিন্তু তাদের ফুটবলার মাহমুদ ত্রেজেগের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন মায়ামির আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উস্তারি। ম্যাচজুড়ে এমন সব সেভের জন্য তিনি ম্যাচসেরাও হয়েছেন।  

১৫ মিনিটে ফ্রি-কিক পায় ইন্টার মিয়ামি। তবে মেসির বাঁ পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এভাবে দুই দলই আক্রমণ শানালেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অনেকটাই আহলির কাছে। হার্ড রক স্টেডিয়ামে জাদুকরী ফুটবল দক্ষতার ঝলক দেখালেও গোল করতে ব্যর্থ হন মেসি।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে ভক্তরা ব্যাপকভাবে ভিড় জমায়। তবে মেসি তার সেরাটা পুরোপুরি দেখাতে পারেননি।

এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দল। প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দল। মেসির ইন্টার মিয়ামি আছে ‘এ’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে, মিশরের আল আহলি, পর্তুগালের এফসি পোর্তো এবং  ব্রাজিলের পালমেইরাস।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close