বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আন্দোলন চলবে, তবে জরুরি সেবা চালু থাকবে: ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১২:৫০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চালিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার (১৫ জুন) বেলা ১১টায় নগর ভবনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন বলেন, আমাকে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত এই আন্দোলন চলবে। তবে নাগরিকদের দুর্ভোগ যেন না হয়, সেজন্য নগর ভবনে জরুরি নাগরিক সেবা চালু থাকবে।

এ সময় তিনি দাবি করেন, জনগণের রায়ে নির্বাচিত হয়েও তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। তাই সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে এ আন্দোলন চলছে এবং তা শান্তিপূর্ণভাবেই চলবে।

এর আগে সকাল থেকে বিএনপি নেতা-কর্মীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ধরনের বাধা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগর ভবনের আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

আরও সংবাদ   বিষয়:  আন্দোলন   ইশরাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close