বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পর্তুগালে স্ত্রী-কন্যার সামনেই গুলি করে বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১২:২০ পিএম

পর্তুগালের লিসবনের আলমাদা শহরে সন্ত্রাসীদের গুলিতে মাহবুবুল আলম (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে স্ত্রীর ও দুই মেয়ের সামনেই তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত মাহবুবুল আলম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী নান্না মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পর্তুগালে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় একদল সশস্ত্র যুবক মাহবুবুলের দোকানে ঢুকে অর্থ লুটের চেষ্টা চালায়। মাহবুবুল বাধা দিলে দুর্বৃত্তরা তার বুকে পরপর তিনটি গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী ও ১০ ও ১৪ বছর বয়সী দুই কন্যা শিশুই তখন দোকানে উপস্থিত ছিলেন। তাদের সামনেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ছিল ১৬ থেকে ১৭ বছর বয়সী দুই তরুণ। তারা কালো পোশাক ও হুডি পরে ছিল এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালায়।

প্রায় তিন বছর আগে মাহবুবুল ইংল্যান্ড থেকে সপরিবারে পর্তুগালে আসেন এবং সেখানে ব্যবসা শুরু করেন।

ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

বাংলাদেশি কমিউনিটিতে এ হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে। পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে।

আরও সংবাদ   বিষয়:  পর্তুগাল   স্ত্রী-কন্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close