বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জ্বলছে তেল আবিব ও জেরুজালেম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৯:২১ AM

রোববার রাতেই আবারও ইরান থেকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরাইলের দিকে। এতে আগুন ধরে গেছে তেল আবিব ও জেরুজালেম শহরের বেশ কয়েকটি এলাকায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

ইসরাইলি আর্মি রেডিও এক সূত্রের বরাতে জানিয়েছিল, তেহরান রাতে হামলা চালাতে পারে। তবে তখন ইসরাইলি বাহিনী জনগণকে আশ্বস্ত করেছিল, তারা ঘরে ফিরতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করে আরেক দফা আক্রমণ শুরু করেছে ইরান। তেল আবিব ও জেরুজালেমের বেশ কয়েকটি জায়গায় আগুন দেখা গেছে। কয়েকটি জায়গায় একের পর এক বিস্ফোরনও হয়েছে। তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলি সাংবাদিক হ্যাগি মাতার জানান, তেল আবিবে ভয়াবহ গোলাবর্ষণ এবং বড় বড় বিস্ফোরণ দেখা গেছে।

ইরানের এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে, যাদের একজনের অবস্থা গুরুতর। ইসরাইলের জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, হাইফা শহরের কাছে ক্ষেপণাস্ত্র আঘাতে পাঁচজন আহত হন। আর গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে বিস্ফোরণে আহত হন ১৪ জন।

এছাড়া ম্যাডিসিস ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি দাবি করেছে, ইসরাইলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে একজন নিহত হয়েছেন।

হামলার পর থেকে তেল আবিব ও জেরুজালেমে সাইরেন বাজতে শোনা যাচ্ছে। মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে।

বর্তমানে উদ্ধার কাজ চলছে, তবে ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  তেল আবিব   জেরুজালেম   ইরান   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close