শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে একসঙ্গে তিন কিশোরী নিখোঁজ, পরিবারে উদ্বেগ
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১২:০৮ AM

যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রাম থেকে একসঙ্গে তিন কিশোরী নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ জুন) আসরের নামাজের পর তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে জানিয়েছে তাদের পরিবার।

নিখোঁজ তিন শিশুর মধ্যে রয়েছে জাহাঙ্গীরপুর গ্রামের ব্যবসায়ী বাদল হোসেনের মেয়ে ফারিয়া (১৩), মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেনের মেয়ে ফায়জা (১১) এবং বেলেমাঠ এলাকার মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে তাবাসসুম (৯)। তাবাসসুম বর্তমানে তার নানার বাড়ি জাহাঙ্গীরপুরে বেড়াতে এসেছিল।

তারা জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি স্থানীয় কওমী মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা।

ফারিয়ার পিতা বাদল হোসেন বলেন, বিকেলে তারা বের হয়। ভেবেছিলাম ফিরবে, কিন্তু রাত পেরিয়ে গেলেও আসেনি। এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খোঁজ নিচ্ছি।

এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিন শিশুর দ্রুত সন্ধান ও নিরাপদে ফিরে আসার দাবি জানিয়েছে এলাকাবাসী।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  যশোর   একসঙ্গে   উদ্বেগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close