বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদের ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস ও ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৯:৩২ AM আপডেট: ১৫.০৬.২০২৫ ১১:১৪ এএম

পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে রোববার (১৬ জুন) থেকে আবারও খুলছে দেশের সব সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ৭ জুন উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এর আগে ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।

ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পান ১০ দিনের ছুটি। অন্যদিকে, সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, সাংবাদিকদের ৫ দিনের ছুটি।

এর আগে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এক সভায় ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে ছুটির ভারসাম্য রাখতে ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্তও নেওয়া হয়। ফলে সবমিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পান টানা ১০ দিনের ছুটি।

এদিকে ছুটি শেষে সচিবালয়ে আবারও আন্দোলনে নামছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনের কার্যকরি সভাপতি ও সাবেক সচিব মো. আব্দুল খালেক জানান, ১৬ জুন থেকে সচিবালয়ে অবস্থান কর্মসূচি চালানো হবে। তিনি বলেন, বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, পদোন্নতিতে বৈষম্য রোধ, পুরনো স্বৈরাচারের সহযোগী কর্মকর্তাদের অপসারণসহ একাধিক দাবি আদায়ে এই কর্মসূচি চালানো হবে।

এছাড়া সরকারি চাকরি (সংশোধিত) অধ্যাদেশ-২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামও কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে। সংগঠনের কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম বলেন, রোববার ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর বিকালে পরবর্তী কর্মসূচি নির্ধারণে বৈঠক করা হবে। পরে গণমাধ্যমে জানানো হবে পরবর্তী পদক্ষেপ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ঈদের ছুটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close