বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইরানি ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলি সামরিক সদর দপ্তর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১০:০১ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পাল্টা হামলায় ইসরায়েলের প্রশংসিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত সামরিক সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। শনিবার ভোররাতে চালানো এই হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আইডিএফ সদর দপ্তর সংলগ্ন কিরিয়া এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে।

ইরান তেল আবিব ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে বেসামরিক হতাহত ও কাঠামোগত ক্ষতির ঘটনা ঘটেছে।

সংঘর্ষের একটি ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ইরানি ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যারিয়ার ভেদ করে সরাসরি কিরিয়া এলাকায় আঘাত হানে, যেখানে ইসরায়েলের সামরিক সদর দপ্তর মার্গানিট টাওয়ারের আশেপাশে অবস্থিত। আঘাতের পরপরই সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ও আগুনের গোলা দেখা যায়।

উল্লেখ্য, এর ঠিক একদিন আগে শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। এর প্রতিশোধ হিসেবেই এই হামলা চালিয়েছে তেহরান, এমনটাই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা শুধু আয়রন ডোমের কার্যকারিতা নিয়েই নয়, বরং গোটা ইসরায়েলি প্রতিরক্ষা নীতির উপর নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

সূত্র: ফার্স্টপোস্ট

আরও সংবাদ   বিষয়:  ইরানি   ক্ষেপণাস্ত্র   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close