বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
অতিরিক্ত ভাড়া আদায়: প্রতিবাদ করায় যাত্রীকে মারধর, টাকা লুট
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৯:৪২ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অতিরিক্ত বাসভাড়ার প্রতিবাদ করায় মো. আলাউদ্দিন (৩০) নামে এক যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাঁর মাথা ফাটিয়ে দেন এবং ভাইয়ের কাছ থেকে ৬৩ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে দাবি করেন তিনি। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (১৪ জুন) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের নতুন বাসস্ট্যান্ডে ‘বসুরহাট এক্সপ্রেস’ কাউন্টারে এ ঘটনা ঘটে।

আহত আলাউদ্দিন কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নুরসোনাপুর গ্রামের বাসিন্দা এবং নোয়াখালী কোর্টের একজন শিক্ষানবিশ আইনজীবী। তিনি জানান, তাঁর বড় ভাই, ভাবি ও ভাতিজাদের নিয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য টিকিট কিনতে যান। তখন বসুরহাট থেকে চট্টগ্রাম রুটের নির্ধারিত ভাড়া ২৫০ টাকা হলেও ঈদ উপলক্ষে তা ৩০০ টাকা করে আদায় করা হচ্ছিল।

আলাউদ্দিন বলেন, “আমি বলি ঈদ তো শেষ, তাহলে অতিরিক্ত ভাড়া কেন? এই কথা বলায় কাউন্টারের দুইজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা ভাড়াটে সন্ত্রাসীরা এসে আমাকে মারধর করে, এলোপাতাড়ি আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। আমার ভাইয়ের কাছে থাকা ৬৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমাদের সঙ্গে থাকা নারী ও শিশুরাও হেনস্তার শিকার হয়।”

তিনি আরও জানান, ঘটনার পরপরই তাঁরা সেনাবাহিনী ক্যাম্প ও কোম্পানীগঞ্জ থানায় মৌখিক অভিযোগ করেন। আলাউদ্দিনের অভিযোগ, সেনাবাহিনী ক্যাম্পেও বসুরহাট এক্সপ্রেসের লোকজন তাদের ওপর হামলার চেষ্টা চালায়, তবে সেনাবাহিনী সদস্যরা বেরিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে বসুরহাট এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাজহারুল হক তৌহিদ বলেন, “অতিরিক্ত ভাড়া নিয়ে কারও ওপর হামলা হয়নি। সামনের সিট নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আমাদের দুইজন কর্মীও আহত হয়েছেন। এখন বসুরহাট থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে, কারণ চট্টগ্রাম থেকে বাস খালি আসে।”

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে এক যাত্রীকে মারধরের অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে এবং ভুক্তভোগী থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  অতিরিক্ত বাসভাড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close