শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাফুফের ‘মিট দ্য প্রেস’ আয়োজন: উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ১৪.০৬.২০২৫ ৪:০৯ PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শনিবার (১৪ জুন) তারিখে রাজধানীর রাওয়া কমপ্লেক্সে ‘মিট দ্য প্রেস’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতি তাবিথ আউয়ালসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন এবং ফুটবলের সাম্প্রতিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও আগামী ছয় মাসের পরিকল্পনা নিয়ে কথা বলেন।

সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন:

১. বাজেট ও কর কাঠামো

বর্তমান সময়ে সরকার থেকে প্রাপ্ত বাজেট এর সাথে সাথে বিভিন্ন রকম স্পনসরশীপ এবং টিকেট বিক্রির টাকার উপর বাফুকে নির্ভর করতে হয়। বাফুফের দাবি তাদের এই নির্ভরশীলতা কমিয়ে এনে সরকারের পক্ষ থেকে যাতে কাঙ্খিত বাজেট প্রদান করা হয়। যাতে প্রতিষ্ঠানটি তার ব্যয় বহনে অন্য কোনো মাধ্যমের উপর নির্ভর করতে না হয়। 

এই সঙ্গে ৩৬ শতাংশ পর্যন্ত কর দিতে হয়, যেখানে ভারতের কর হার মাত্র ১২ শতাংশ। তিনি সরকারের কাছে কর হার ১০ শতাংশে নামিয়ে আনার আহ্বান জানান।

২. তৃণমূল পর্যায়ে উন্নয়ন

তৃণমূল ফুটবল শক্তিশালী করতে বাফুফে দেশজুড়ে ৮০০-এরও বেশি ম্যাচ আয়োজন করেছে। পাহাড়, চর, ধানক্ষেত এমনকি দুর্গম এলাকাতেও খেলা হয়েছে। অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ দলের সাম্প্রতিক সাফল্যের কথাও তুলে ধরেন তিনি।

৩. মানসিক ও শারীরিক উন্নয়ন

তিনি বলেন, “আগে ম্যাচের শেষ সময়ে গোল খেয়ে হেরে যেত দল। এখন মানসিক দৃঢ়তা ও ফিটনেসে উন্নতি এসেছে।” জাতীয় দলের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও জানান তিনি।

৪. স্টেডিয়াম ও প্রেসবক্স উন্নয়ন

তাবিথ জানান, মাঠের মান উন্নয়নের পাশাপাশি স্টেডিয়ামে ইন্টারনেট ব্যবস্থা ও প্রেসবক্সের সুবিধা উন্নত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে বাফুফে কর্মকর্তারা বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে নিয়মিত করা হবে, যাতে ফুটবলপ্রেমীরা ফেডারেশনের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাফুফে   মিট দ্য প্রেস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close