প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪:১০ পিএম

প্রতীকী ছবি
কুষ্টিয়ায় সাপের কামড়ে শেফালি খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শেফালী খাতুন মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার মোহাম্মাদ আব্দুল্লাহর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে চুলায় ধান সিদ্ধ করার সময় খড়ির ঘর থেকে জ্বালানি খড়ি নেওয়ার সময় সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাপের কামড়ে বিষক্রিয়া হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে।