মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাউফলে চলাচলের পথ নিয়ে সংঘর্ষ, নিহত ১
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৬:০৫ পিএম আপডেট: ১৩.০৬.২০২৫ ৮:৫৮ PM

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামে জমির পাশের চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে হামলায় রহিম জোমাদ্দার (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিম জোমাদ্দার মারা যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১১ জুন) দুপুরে রহিম জোমাদ্দার ও তার প্রতিবেশী কামাল হাওলাদারের পরিবারের মধ্যে চলাচলের পথ নিয়ে কথাকাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার সময় একদল সশস্ত্র ব্যক্তি রহিম জোমাদ্দার ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল হাওলাদার, তার ছেলে রিয়াজ, সারোয়ার, বাহাদুর, কিরণ ও রুবেলসহ ৪০-৫০ জন দেশীয় অস্ত্র—রামদা ও লোহার রড—নিয়ে পরিকল্পিতভাবে হামলায় অংশ নেয়। এতে রহিম জোমাদ্দার, তার ছেলে হাসান জোমাদ্দার (২৪) ও রিয়াজ জোমাদ্দার (২৭) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রহিম ও হাসানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রহিমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে মহসিন জোমাদ্দার বলেন, “চলাচলের পথ নিয়ে তর্কের একপর্যায়ে কামাল হাওলাদারের ছেলে রিয়াজ ও রুবেল আমাকে ও বাবাকে খেয়ে ফেলার হুমকি দেয়। সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার সময় পরিকল্পিতভাবে ৪০-৫০ জনের একটি দল আমাদের ওপর হামলা চালায়। বাবার চিৎকার শুনে এগিয়ে গেলে আমাকেও কুপিয়ে আহত করা হয়।”

তিনি আরও বলেন, “আমি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসি চাই।”

চরওয়াডেল গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, বুধবার দুপুরের বিরোধের সময় থেকেই হামলার ইঙ্গিত দিচ্ছিল কামাল হাওলাদারের পরিবার। তারা বলছিলেন, “ওকে শিক্ষা দিতে হবে।” পরে সন্ধ্যায় সংঘবদ্ধভাবে তারা হামলা চালায়।

একজন বয়োজ্যেষ্ঠ গ্রামবাসী বলেন, “এই গ্রামে এত ভয়াবহ হামলা আগে কখনও দেখিনি। পুরো এলাকা আতঙ্কে রয়েছে।”

এ বিষয়ে একাধিকবার অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তাদের বাড়িতে গিয়ে দেখা গেছে, প্রধান দরজায় তালা ঝুলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিম জোমাদ্দারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতেই কামাল হাওলাদার ও তার পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার স্বদেশ প্রতিদিন-কে বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close