বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উত্তরের মহাসড়কে বাড়ছে কর্মস্থলে ফেরা মানুষের চাপ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৬:০৭ পিএম

ঈদের ছুটি কাটিয়ে আজও কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বেড়েছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজ নিজ গন্তব্যে যেতে কাউন্টারগুলোতে গণপরিবহনের জন্য অপেক্ষমাণ যাত্রীর সংখ্যাও বাড়তে থাকে। উত্তরের জেলাগুলো থেকে ছেড়ে আসা বাসগুলোতে আসন সংখ্যা সীমিত থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। আদায় করা হচ্ছে বাড়তি ভাড়াও। এতে ভোগান্তি বেড়েছে কর্মস্থলে ফেরা মানুষের।

শুক্রবার  (১৩ জুন) ভোর থেকেই কড্ডার মোড় ও হাটিকুমরুল মোড়ে বাসের জন্য ভিড় করতে দেখা যায় যাত্রীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপও বাড়তে থাকে বাস কাউন্টারে। দীর্ঘ সময় অপেক্ষা করে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।

একাধিক যাত্রী অভিযোগ করেন, ‘কাউন্টারের বাসে জায়গা নেই। বাধ্য হয়ে লোকাল বাসে উঠতে হচ্ছে, কিন্তু তারা আমাদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছে। তীব্র গরমে পরিবার নিয়ে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’

যদিও যান চলাচলের ক্ষেত্রে বড় কোনো যানজট নেই, তবুও আসন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী সাধারণ মানুষ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কোথাও কোনো যানজট না থাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ভোগান্তি ছাড়াই ঢাকায় উদ্দেশ্যে যমুনা সেতু পাড়ি দিচ্ছে।

তিনি আরও জানান, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের মোবাইল টিম কাজ করছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  উত্তর   মহাসড়ক     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close