শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদল নেতা, পরে বিয়ে করে মুক্তি
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮:২৯ পিএম আপডেট: ১২.০৬.২০২৫ ৮:৩১ PM

বরিশাল নগরীর গ্যাসটাবাইন বাজারসংলগ্ন একটি বাসা থেকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ওই বাসা থেকে তাদের থানায় নিয়ে যায়।

আটক যুবকের নাম মেহেদী হাসান। তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

এই ঘটনাকে ঘিরে বরিশাল জেলা ছাত্রদলের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

থানা সূত্র জানায়, স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীসহ মেহেদীকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসে।

পরদিন (১১ জুন) দুপুরে তরুণী ও মেহেদীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। উভয় পক্ষের পরিবারের সদস্য ও বিএনপি-ছাত্রদল সংশ্লিষ্ট নেতাকর্মীদের উপস্থিতিতে বরিশাল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে বিয়ে সম্পন্ন হয়। এরপর ৩০০ টাকার অঙ্গীকারনামায় স্বাক্ষরের মাধ্যমে পুলিশ মেহেদী হাসানকে ছেড়ে দেয়।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, “প্রায় পাঁচ মাস আগে ওই তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয়। মেয়েটি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। পরিচয়ের সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং মেহেদী বরিশালে এসে তার সঙ্গে দেখা করতেন।”

তিনি আরও জানান, “ঘটনার পর উভয় পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ছেড়ে দেওয়া হয়।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close