সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
ভারতে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮:৪১ পিএম

ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় সকালে ২৪০ জনের বেশি আরোহী নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রার কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানায় ভারত সরকার।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এক শোকবার্তায় তিনি বলেন, “বিভিন্ন দেশের ২৪২ জন আরোহী নিয়ে যাত্রা করা একটি বিমান ভারতের আকাশে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক।”

তারেক রহমান বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “এই শোকাবহ সময়ে আমরা যেন সকল ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়াই এবং তাঁদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা জানাই।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  গুজরাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close