মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৭:৪৭ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কায় আসন্ন পূর্ণাঙ্গ সিরিজের প্রাক্কালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করে।

এই ঘোষণার মধ্য দিয়ে প্রথমবারের মতো তিন ফরম্যাটে তিন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ দল। টেস্টে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, টি-টোয়েন্টিতে লিটন দাস এবং ওয়ানডেতে মিরাজ।

আগামী ১২ মাস, অর্থাৎ ২০২৬ সালের জুন পর্যন্ত ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন ২৭ বছর বয়সী মিরাজ। তার অধিনায়কত্ব শুরু হবে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে, যেখানে তিনি নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হবেন।

এর আগে শান্তর অনুপস্থিতিতে মিরাজ চারটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন। তার ব্যাট-বলের ধারাবাহিকতা, মাঠে সাহসী উপস্থিতি এবং দলকে উজ্জীবিত করার ক্ষমতা তাকে অধিনায়ক নির্বাচনে সহায়তা করেছে বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

ফাহিম বলেন, মিরাজের পারফরম্যান্স ও নেতৃত্বগুণ আমাদেরকে আশাবাদী করেছে। এই ক্রান্তিকালে সে দলকে দৃঢ়ভাবে এগিয়ে নিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

সাবেক ওয়ানডে অধিনায়ক শান্তকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, অধিনায়ক হিসেবে শান্ত ইতিবাচক মনোভাব ও স্বকীয়তা দেখিয়েছেন। তিনি এখনও লিডারশিপ গ্রুপের অংশ এবং ব্যাটিংয়ে দলের গুরুত্বপূর্ণ সম্পদ।

শ্রীলঙ্কা সফরের অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) টেস্ট স্কোয়াডের প্রথম বহরের ক্রিকেটাররা দেশ ছেড়েছেন। দ্বিতীয় বহরে যুক্ত হবেন শান্ত ও মিরাজসহ বাকি সদস্যরা।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ওয়ানডে   বাংলাদেশ   অধিনায়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close