বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৭:৪৬ পিএম আপডেট: ১২.০৬.২০২৫ ৮:২০ PM

রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা (পালপাড়া) গ্রামে দীপা রানী পাল (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে দাবি, পরকীয়ার জেরে তিনি আত্মহননের পথ বেছে নেন।

নিহত দীপা রানী সিঙ্গাপুরপ্রবাসী মিঠুন পালের স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল ছয় বছর আগে। এই দম্পতির পাঁচ বছর বয়সী যমজ দুই পুত্রসন্তান রয়েছে।

নিহতের শাশুড়ি সাধনা রানী জানান, বুধবার (১১ জুন) রাত ৯টা থেকে ১০টার মধ্যে দীপা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন ভোরে পাশের মৈত্রডাঙ্গী গ্রামের তিন যুবক—জব্বার মণ্ডলের ছেলে সাহাই, ইমারতের ছেলে সালাম ও চাঁদ আলীর ছেলে মাসুদ—তাকে বাড়িতে পৌঁছে দেন। ফেরার সময় দীপার কানের দুল, হাতের শাঁখা এবং সিঁথির সিঁদুর ছিল না। তবে তিনি স্বাভাবিকভাবে পরিবারের সঙ্গে কথা বলেন এবং জানান, রাতে তিনি নগদ ১৪ হাজার টাকা সঙ্গে নিয়ে গিয়েছিলেন। পরে সকাল ৭টার দিকে তিনি ঘুমাতে যান। এরপরই পরিবারের অজান্তে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্বামী মিঠুন পাল বলেন, “দীপার ‘সাগর খান’ নামে একটি ফেসবুক আইডির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। ধারণা করছি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়েই দীপা রাতে বাড়ি থেকে বের হয়েছিল। সকালে ফিরে এসে কারও সঙ্গে ফোনে কথাও বলে। হয়তো রাতে তার সঙ্গে কিছু খারাপ ঘটনা ঘটেছিল, যা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

স্থানীয়রা জানান, দীপার সংসারে কোনো বিরোধ ছিল না। তবে সম্প্রতি মোবাইল ফোনে অন্য পুরুষের সঙ্গে কথাবার্তা চালানোর বিষয়টি এলাকায় আলোচিত হচ্ছিল।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। নিহতের বাবা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  আত্মহনন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close